ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাই হওয়া টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্বস্থ মোটর সাইকেল চালকের সহযোগিতায় একটি চক্র এ ঘটনা ঘটানোর তিনদিনের মধ্যে পুলিশ ওই টাকা উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার নবীনগর উপজেলার নারুই নোয়াগাঁও গ্রামের জিয়াউর রহমানের ছেলে হাবিবুর রহমান ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। ওই দুইজনই আদালত ও পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজ পাড়ার জুম্মানসহ আরো কয়েকজনকে খোঁজছে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, নবীনগরের নোয়গাঁও এলাকার ব্যাঙ্ক এশিয়ার এজেন্ট ব্যাংকিয়ের টাকা লেনদেনের জন্য প্রতিনিয়তই ব্রাহ্মণবাড়িয়া আসেন ব্যাঙ্ক এশিয়ার এজেন্ট ব্যাংকি এর কর্মকর্তা এনামুল হক। এ কাজে তিনি স্থানীয় বিশ্বস্থ ভাড়ায় মোটর সাইকেল চালক হাবিবুর রহমানকে নিয়ে আসেন। এরই মধ্যে হাবিবুর রহমান টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন। তিনি সাইফুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে এ নিয়ে পরিকল্পনা করেন। সাইফুল যোগাযোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার জুম্মান নামে এক যুবকের সঙ্গে।
তিনি আরো জানান, পূর্ব পরিকল্পান অনুযায়ি গত ২০ জুন নবীনগর ফেরার পথে আখাউড়ার রুটি এলাকায় এনামুল হকের পথরোধ করে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। এ বিষয়ে এজেন্ট ব্যাকিং এর মালিক সাদেক মিয়া আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। সন্দেহভাজন হিসেবে হাবিবুর ও সাইফুলকে আটকের পর পুলিশ বিস্তারিত জানতে পারে। এ অবস্থায় তাদের দেয়া স্বীকারোক্তি মতে ২২ জুন বিকেলে নারুই পূর্বপাড়ার এলাকায় ব্রিজের নিচ থেকে ছয় লাখ ৪৫ হাজার টাকা ও বুধবার দুপুরে জুম্মানের ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি থেকে ছয় লাখ টাকা উদ্ধার করে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments