ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড- ১৯) মহামারীর প্রাদূর্ভাব মোকাবেলায় ফুলতলা উপজেলায় আজ শুক্রবার থেকে আগামী ৭ দিনের জন্য কঠোর বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহঃস্পতিবার সকাল ১১ টায় ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ভেটনারী সার্জন ডা. মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার ও মাওঃ সাইফুল হাসান প্রমুখ। উপজেলার সকল কাঁচা বাজার, মাছ বাজার, মুদি দোকান, সেলুন ও চায়ের দোকান সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে জরুরী সেবা ও জীবন রক্ষাকারী ঔষধ, খাদ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান এর আওতমুক্ত থাকবে। এছাড়া অন্যান্য সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অযথা বাইরে ঘোরাঘুরি করা যাবে না এবং একসঙ্গে ৪ জনের বেশি লোকের জমায়েত করা যাবে না। মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা আক্রান্ত হওয়ার মত কোন লক্ষণ দেখা দিলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা টেস্ট করাতে হবে এবং পজেটিভ হলে হোম কোয়ারেন্টাইনে থেকে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি ...
সব মন্তব্য
No Comments