সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে গভীর রাতে সংঘর্ষে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।
২৩ এপ্রিল শনিবার রাত ১২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জামাল মিয়া ওরফে বড় গেল্লা (৩৫), তিনি মাঝ গেদরা গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল মিয়া ওরফে বড় গেল্লার সাথে তার সৎ ভাই মুছা মিয়ার জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।
ওই রাতে সেই বিরোধের জের ধরে নিজ বাড়িতে জামাল মিয়ার সাথে মুছা মিয়ার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় জামাল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রোববার ২৪ এপ্রির সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল মিয়া ওরফে বড় গেল্লা।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
সব মন্তব্য
No Comments