তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: প্রযুক্তির উৎকর্ষে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য যাত্রাপালা হারিয়ে যেতে বসেছে। সেই গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখতে নাটোরের বাগাতিপাড়ায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী যাত্রা উৎসব। গালিমপুরের শতবর্ষী গিরিশ নাট্যমন্দিরকে ঘিরে বিভিন্ন সময় মঞ্চস্থ হয়েছে নাচ মহল, সিরাজউদ্দৌলা, টিপু সুলতান, সাগর ভাষা, পরাজিত সম্রাটসহ বিখ্যাত যাত্রাপালা।
এর ধারাবাহিকতায় গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ঐতিহ্য এই বিলুপ্তপ্রায় যাত্রা শিল্পকে ধরে রাখতে এ বছর দুই দিন ব্যাপী যাত্রা উৎসবের আয়োজন করে স্থানীয় বকুল স্মৃতি থিয়েটার। গত শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে জমিদার বাড়ি গিরিশ ধাম সংলগ্ন মঞ্চস্থ হয় ‘নাচ মহল’ যাত্রাপালা। যাত্রাপালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক যুগ্ম সচিব মলয় কুমার রায়। পরদিন শনিবার রাতে মঞ্চস্থ হয় যাত্রাপালা "বিজয় বসন্ত"।
স্থানীয় শিল্পীরা এতে অংশ নেন। সেখানে দর্শক উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা বলেন, যাত্রাটির রচয়িতা ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং পরিচালনায় ছিলেন দেবাশীষ কুন্ডু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবাশীষ কুন্ডু, মুজিবুল হক, মসগুল হোসেন, ফারুখ হোসেন, জিন্নাত আলী, জালাল উদ্দিন, সুমি, সালমাসহ ১৫ জন।
যাত্রাপালায় অভিনয়কারী শিল্পী ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল হোসেন ইতি বলেন, ঐতিহাসিব যাত্রাপালা ‘নাচ মহল’ এর কাহিনী দর্শকদের মন জয় করেছে। যাত্রাপালায় হিন্দু-মুসলমান দুই ধর্মের দুই রাজার মধ্যে একে অপরকে জোরপূর্বক ধর্মান্তরিত করার এবং রাজ্য দখলের দ্বন্দ্বে সাম্প্রদায়িক লড়াইকে যুবরাজ হেমন্ত সেন কিভাবে নিরসন করেছেন এবং অসম্প্রদায়িক সমাজ গঠণে যুবরাজের ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments