ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার ও জামিন বাতিলের আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা এখন দুঃসহ জীবন অতিবাহিত করছে, তারা সর্বশান্ত হয়ে গেছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা ও ফতুল্লা থানা বিএনপি’র সদস্য বখতিয়ার সোহাগ অসত্য ও বানোয়াট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যানসহ ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে আজ এ কথা বলেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও মিথ্যা মামলা দায়েরের হিড়িক এখন আরও তীব্র আকার ধারণ করেছে। বেপরোয়া গতিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া ও গায়েবী মামলা দায়ের এবং জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের মাত্রা দেখলে মনে হয়-মহাভোট জালিয়াতির সরকার যেন বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর ক্ষমতা অর্পণ করেছে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে।
ফকরুল আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা ও ফতুল্লা থানা বিএনপি’র সদস্য বখতিয়ার সোহাগ এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মুজিবুর রহমান চেয়ারম্যানসহ ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দায়েরের ঘটনা চলমান ভয়াবহ দুঃশাসনেরই ধারাবাহিকতা।”
বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা ও বখতিয়ার সোহাগ এর নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তি এবং আলহাজ¦ মুজিবুর রহমান চেয়ারম্যানসহ ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের জোর দাবী করেন।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments