ডেস্ক রিপাের্ট: মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বড়বাকা এলাকার বহুল আলোচিত শিশু শ্রেণীর ছাত্র আল-আমিন (০৭) হত্যার রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার এবং ভিকটিমের ব্যবহৃত বাইসাইকেল উদ্ধার করেছে পিবিআই ।
পিবিআই মানিকগঞ্জ জানান, হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী মোঃ হৃদয় হোসেন (১৯), মোঃ সাদ্দাম হোসেন (১৭), মোঃ নাজমুল হোসেন (১৬), উভয় আসামীদের জেলা মানিকগঞ্জ। ৩ সেপ্টেম্বর ভোর সোয় ৩ টায় জেলার সিংগাইর থানাধীন বেরুন্ডি গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়।
মামালা সূত্রে জানাগেছে, গত ২৮ আগষ্ট খ্রিঃ সকাল অনুমান ৮.৩০ টা হতে ৯ ঘটিকার সময় শিশু পুত্র আল-আমিন (০৭) তার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর বাইসাইকেল চালানোর জন্য বের হয়। আনুমানিক ০১ ঘন্টা পার হলেও আল-আমিন বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজাখুজি শুরু করে। পরবর্তীতে বাড়ীর আশপাশে ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে আল-আমিনকে না পেয়ে পরের দিন ভিকটিম আল-আমিনের বাবা মোঃ শহিদুল ইসলাম সিংগাইর থানায় গিয়ে ছেলের নিখোঁজ সংক্রান্তে জিডি করেন যার নং-১৩১১, তাং-২৯/০৮/২০২১ খ্রিঃ। খোঁজাখুজির একপর্যায়ে গত ৩১ আগষ্ট সকাল অনুমান ১০ ঘটিকার সময় পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা আল-আমিনের সন্ধানে বেরুন্ডি গ্রামের চকে টেমা মিয়ার পরিত্যক্ত ভিটায় (কথিত সাপের ভিটায়) গিয়ে খোঁজাখুজি করাকালীন উক্ত ভিটার মাঝখানে বাঁশঝাড়ের মধ্যে ভিকটিমের পরিহিত গেঞ্জির অংশ বিশেষ, প্যান্ট ও মাছির আনাগোনা দেখতে পায়। অতঃপর উক্ত স্থানটিকে সন্দেহ হওয়ায় বাঁশ পাতা সরিয়ে মাটি খোড়া-খুড়ি অবস্থায় সাদা রংয়ের একটি প্লাষ্টিকের বস্তায় আল-আমিনের লাশ পাওয়া যায়।
পিবিআই মানিকগঞ্জ জেলার চৌকস টিম এ ঘটনার ছায়া তদন্ত শুরু করেন।
ছায়া তদন্তের হত্যাকান্ডের সহিত আটককৃতদের সম্পৃক্ততা পাওয়ায় সিংগাইর থানাধীন বেরুন্ডি গ্রাম হতে ৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments