ডেস্ক রিপোর্ট : গাজীপুরে কাশিমপুর থানায় মামলার তথ্য নিতে গিয়ে নারী পুলিশের হাতে এক বাদী মারপিটের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার দিন ধরে ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত মঙ্গলবার (১ মার্চ) দুপুরে দায়ের করা একটি মামলার তথ্য নিতে কাশিমপুর থানায় যান বাদী লাবনী। তদন্ত কর্মকর্তার দ্বারস্থ হলে, তিনি এক নারী কনস্টেবলকে দেখিয়ে দেন। সেখানে নাম-ঠিকানা লিপিবদ্ধ করা নিয়ে তাদের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। ভুক্তভোগির অভিযোগ- রুমা নামে এক পুলিশ সদস্য দেয়ালে চেপে ধরে ধস্তাধস্তি করেন। এতে তার ঠোঁট, নাক ফেঁটে যায়। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে পেটে আঘাত করেন ওই কনস্টেবল।
ভুক্তভোগী ও তার স্বজনদের দাবি, মারপিটের আঘাতের কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণে পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। লাবনী ওই দিন সন্ধ্যাই কিছুটা রক্তক্ষরণ ও পেট ব্যথা থাকায় তাকে ভর্তি করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে।
এরইমধ্যে পরীক্ষায় রক্তক্ষরণে অন্তঃসত্ত্বা ওই নারীর বাচ্চা মারা যাওয়ার রিপোর্টও আসে স্বজনদের কাছে।
এ বিষয়ে জিএমপি মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, এখনো ভিকটিম কোন অভিযোগ করেননি। নিরাপত্তা চাওয়ায় ওই নারীর প্রহরায় পুলিশ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। -আমাদের সময়.কম
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments