মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলায় পরিবেশবান্ধব পৌর শহর বিনির্মানের অঙ্গীকারে মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ পালিত হয়েছে। ৫ জুন রবিবার সকালে মোংলাপোর্ট পৌরসভার মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংন্থা রূপান্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট’র আহ্বায়ক মো. নূও আলম শেখ ্ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার-উল কুদ্দুস। আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন খুলনা সাংবাদিক ইউনিয়রেনর সভাপতি রূপান্তরের জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ফারুক আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন কাউন্সিলর শফিকুর রহমান, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, রূপান্তরের আলমগীর হোসেন মিরু, সুনীতি রায় প্রমূখ। অন্যদিকে বিশ^ পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে ৫ জুন রবিবার বিকেলে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও মোংলা নাগরিক সমাজ’র আয়োজনে ”পরিবেশবান্ধব-জনবান্ধব ও পর্যটনবান্ধব জলবায়ু সহিষ্ণু টেকসই মোংলা পৌর শহর বিনির্মানে করনীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এবার বিশ^ পরিবেশ দিবসের মূল শ্লোগান ছিলো ”একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”।
রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। গোলটেবিল বৈঠকে মূল আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন’র চেয়ারম্যান ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ^াস, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি বাগেরহাটের নেতা ফররুখ হাসান জুয়েল, বাপা বাগেরহাট’র অন্যতম নেতা সৈয়দ মিজানুর রহমান, অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, মোংলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. সেলিম, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, নাজমুল হক, নদীকর্মী হাছিব সরদার। গোলটেবিল বৈঠক সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট’র আহ্বায়ক পশুর রিভার রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। গোলটেবিল বৈঠকে বক্তারা প্রাণ-প্রকৃতি-নদ-নদী-খাল-বিল-জলাশয় রক্ষা করে পরিবেশবান্ধব-জনবান্ধব মোংলা শহর বিনির্মানের আহ্বান জানান। বক্তারা সুপেয় পানি সরবরাহ এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও জোর দাবী জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments