কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আর্জেন্টিনার জার্সি সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে পৌরশহরের বিভিন্ন গার্মেন্টসের দোকানে ঘুরে একটি জার্সিও পায়নি সমর্থকরা। বিশেষ করে ছোট ছোট শিশু সমর্থকরা জার্সি না পেয়ে অনেকে মন খারাপ করে ফিরেছেন বাড়ীতে। সোমবার বিকেল সাড়ে ৪ টায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রার পর থেকে এ সংকট দেখা দেয়।
এ ব্যাপারে সোহান নামে পঞ্চম শ্রেনীর এক ছাত্র জানান, বন্ধুদের সবাই জার্সি পরিধান করে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি জার্সি কিনতে বাজারে এসেছি। গার্মেন্টসের দোকান গুলোতে অনেক খুঁেজও একটি জার্সি মেলাতে পারিনি।
গার্মেন্টস ব্যবসায়ী মো.ফেরদৌস জানান, এ এলাকায় আর্জেন্টিনার সমর্থক বেশি। এবছর জার্সি বেশি আনা সত্বেও সব বিক্রি হয়ে গেছে। পুনরায় অর্ডার করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
এদিকে, সাগরপারের কলাপাড়া, কুয়াকাটা, মৎস্যবন্দর মহিপুর আলিপুরসহ বিভিন্ন ইউনিয়নে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকায় ছেয়ে গেছে । তবে অন্য কয়েকটি দলের অল্প সংখ্যক ভক্ত সমর্থক রয়েছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments