ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ ও সাধারণ সম্পাদক খান
আসাদুজ্জামান মাসুম আজ এক বিবৃতিতে গতকাল ২৭ মে রাতে শান্তিনগর মোড়ে কর্মসংস্থান ও বেকার ভাতা চালুসহ ৯ দফা দাবিতে আগামী ৯ জুন জাতীয় যুব সমাবেশের দেয়াল লিখনকে কেন্দ্র করে প্রথম
বাধা পরবর্তীতে হামলা করে যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নুকে তুলে নিয়ে নির্যাতন করার তীব্র প্রতিবাদ ও হামলাকারী জঙ্গি মৌলবাদীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, কেবল শারীরিক নির্যাতন নয় সাম্প্রদায়িক উসকানি দেয়ার চেষ্টা করে কিন্তু দ্রুত পুলিশ চলে আসায় সেটি সম্ভব করতে পারেনি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো জানান, এর আগে এই দেয়ালটিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র দেয়াল লিখন ছিল। সেটি মুছে রাজারবাগ পীরের মুরিদরা এর আগে সেখানে অনৈতিকভাবে দেয়ালে লেখেন। পুরনো সেই দেয়াল লিখনে কর্মসূচির কোনো তারিখও উল্লেখ ছিল না। এ সময়ে তারা বলেন, এই ফ্লাইওভার নির্মাণের পর থেকেই এর দেয়ালগুলো আমাদের দখলে। এসময়ে যুব ইউনিয়নের
নেতৃবৃন্দ তাদের দেখিয়েছেন যে পূর্বে তাদের দেয়াল লেখা অন্যায়ভাবে মুছে আল-বাইয়্যানাত দেয়াল লিখেছে এটা অন্যায়। যুবনেতা নান্নুকে তুলে নেয়ার পরে তারা “কমিউনিস্ট ধরেছি” বলে উপর্যুপরি
আঘাত করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন ইতোমধ্যে সরকার ও দুদক রাজারবাগ পীরের ভ‚মিদখল জঙ্গি কায়দায় রাষ্ট্রবিরোধী জঙ্গি কর্মকাণ্ডের আলামত পেয়েছে। যা নিয়ে কয়েকটি মামলা হাইকোর্টে বিচারাধীন আছে।
সরকারের কাছে দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে যুব ইউনিয়ন নেতৃত্বের ওপর ন্যাক্কারজনক হামলা ও অপহরণ করে নির্যাতন করাসহ রাজারবাগ পীর ও তাদের মুরিদদের আস্ফালন বন্ধের উদ্যোগ
নিতে হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments