বরিশাল অফিস: পিরোজপুরের স্বরূপকাঠিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ৫ দিনে করোনা পরীক্ষায় ৬২ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানসহ সপরিবারে আক্রান্ত স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন তার সরকারী বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান,গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জনের নমুনা টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়া গত পাঁচ দিনে মোট ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে বলেও জানান তিনি। সেক্ষেত্রে এ উপজেলায় গত ৬ দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জন। যাদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে ও বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এদিকে উপজেলা জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মাঝে সংক্রমণ আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments