ডেস্ক রিপাের্ট: সারাদেশে ব্যাটারি রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ন এবং নিরাপদ ব্রেক পদ্ধতি ও গতি নিশ্চত করে ব্যাটারি রিকশা, ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের দ্রুত লাইসেন্স প্রদান করার দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা আজ ২৬ জুন সকাল ১১ টায় সংগ্রাম পরিষদের তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ এর অন্যতম নেতা তানভীর নাঈম।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাধারন সম্পাদক আহসান হাবিব বুলবুল,সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এড. ফারুখ হোসেন, সংগ্রাম পরিষদ এর বিভিন্ন থানার নেতৃবৃন্দ মোখলেছুর রহমান, মোঃ রনি, বাবু হাসান, মোঃ লিটন, মোঃ মাসুম, আব্দুস সালাম, জাহাংগীর হোসেন, মোঃ আবুল কাশেম, আব্দুল কুদ্দুস, প্রতিবন্ধি ঐক্যসমাজ সভাপতি আল মাহমুদ, সাধারন সম্পাদক মোঃ মোশাররফ।
নেতৃবৃন্দ সংগ্রাম পরিষদ এর কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবি আদায়ে আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই ঢাকা মহানগরের প্রতিটি থানায় ও গ্যারেজে সভা এবং আগামী ১১ জুলাই ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রলায় বরাবর স্মারকলিপি পেশ এর কর্মসূচি সফল করার ঢাকা মহানগরের সকল রিকশা শ্রমিকদের প্রতিও আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments