সিলেট অফিস: গ্রাহকদের উন্নত, আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে নতুন ও বড় পরিসরে সিলেট ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।
সর্বাধুনিক এবং সেরা গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে এই ব্রাঞ্চটি বড় পরিসরে সুসজ্জিতকরা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন ব্র্যাক ব্যাংকের সাথে আরওসহজ এবং আনন্দদায়ক ব্যাংকিং সেবা উপভোগ করবেন।
৫ সেপ্টেম্বর ২০২৪ সিলেট নগরীর সুবিদ বাজারের সুনামগঞ্জ রোডের পল্লবীট্রেড সেন্টারে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান আনুষ্ঠানিকভাবে ব্রাঞ্চটির উদ্বোধন করেন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।
সিলেট শহরের এই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে ব্রাঞ্চটির নতুন আঙ্গিকে রূপান্তর অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা নিশ্চিতের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।সিলেট মহানগরীর ক্রমবর্ধমান গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে বর্তমানে ব্র্যাক ব্যাংক সিলেট শহরে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনা করছে।
১৮৭টি ব্রাঞ্চ, ৪৫টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানেব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম একটি।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments