মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জের উত্তাল মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় সব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা গেছে,মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট থেকে সোমবার আছরের সময় ৮ জন যাত্রী নিয়ে গোবিন্দপুর চরের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌকা ছেড়ে যায়।
পথিমধ্যে সেই নৌকাটি ভোলা-মেহেন্দিগঞ্জ সীমান্তের উত্তাল মেঘনার ঘুর্নিপাকে পড়ে মাঝিসহ ৯ জনকে নিয়ে ডুবে যায়। দীর্ঘ সময় ডুবন্ত নৌকাটি ধরে উত্তাল মেঘনায় ভাসতে থাকে যাত্রীরা।
একটা সময় ঢেউয়ের তোড়ে তিন ভাগে বিভক্ত হয়ে সিটকে পড়েন সবাই। পরবর্তীতে ভোলার বৈরাগীর চর ধানসিঁড়ি থেকে ৫ জন, ভোলার জনসন এলাকা থেকে ৩ জন এবং কাছিয়া মাঝেরচর থেকে ১ জনকে স্থানীয় জেলেরা নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়। ডুবে যাওয়া নৌকার মাঝি হযরত আলী জানান, ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা ছিলেন তার নৌকায়।
তারা সবাই তাদের নিত্য প্রয়োজনীয় মুদি বাজার করার জন্য সোমবার দুপুর ১২ টা দিকে গোবিন্দপুর চর থেকে রিজার্ভ নিয়ে উলানিয়া বাজারে আসে।
প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নৌকায় তোলার পর দেখতে পায় মেশিনের হ্যান্ডেল ও তেলের কন্টিনার উধাও। খোঁজ নিয়ে জানতে পারে, উলানিয়া গোবিন্দপুর খেয়ার ইজারাদারের লোক মারুফ সেগুলো নিয়ে যান এই অভিযোগে, যাত্রীরা কেনো তাদের খেয়ার ট্রলারে না এসে রিজার্ভ নৌকা নিয়ে আসলেন। প্রায় ২ ঘন্টা অনেক কাকুতি মিনতির পর ইজারাদারের লোকেরা রিজার্ভ নৌকাটি ছেড়ে যাবার অনুমতি দেন।
ভুক্তভুগী এলাকাবাসী জানান, উলানিয়া - গোবিন্দপুর বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ খেয়া পাড়াপাড়ের ইজারাদারের নিকট জিম্মি হয়ে আছেন। তাদের খেয়ার ট্রলার ছাড়া অন্য রিজার্ভ ট্রলারে / নৌকায় পাড়াপাড় করলেই তাদের রোষানলে পড়তে হয়।
এই জিম্মিদশা থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী।
ছবির মাকসুদা নামে এই মহিলাকে ভোলার কাছিয়া মাঝের চর নদীতে পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তার বাড়ি উলানিয়াতে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments