স্টাফ রিপোর্টার: সচিবালয়ে আধুনিক ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত তা নাকচ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। এটি ছিল বিএনপি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় একনেক সভা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৬৪৯ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা। প্রকল্পটির লক্ষ্য ছিল সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত কর্মপরিবেশ তৈরি করা এবং ক্রমবর্ধমান প্রশাসনিক চাহিদা মোকাবিলা করা।
পরিকল্পনা অনুযায়ী, সচিবালয় প্রাঙ্গণে ২১ তলা বিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণের কথা ছিল, যেখানে চারটি বেজমেন্টসহ শক্তিশালী ফাউন্ডেশন ও সুপার স্ট্রাকচার গড়ে তোলা হতো। এতে অভ্যন্তরীণ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ এবং ভূগর্ভস্থ জলাধার নির্মাণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল।
এ ছাড়া ভবনে দুটি সাব-স্টেশন, জেনারেটর, উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন এবং যাতায়াতের সুবিধার্থে ছয়টি প্যাসেঞ্জার লিফট, ছয়টি ফায়ার লিফট ও দুটি বেড লিফট স্থাপনের পরিকল্পনা ছিল। নিরাপত্তা জোরদারে আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং প্রায় ২০টি কনফারেন্স রুমসহ উন্নত কনফারেন্স সুবিধাও অন্তর্ভুক্ত ছিল প্রস্তাবে।
পরিকল্পনা বিভাগ তাদের পর্যালোচনায় উল্লেখ করে, সচিবালয় দেশের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিদেশি প্রতিনিধি ও সাধারণ মানুষের সমাগম ঘটে। বিদ্যমান অবকাঠামো ক্রমেই চাহিদার তুলনায় অপ্রতুল হয়ে পড়ছে।
প্রস্তাবিত ভবনটি বাস্তবায়িত হলে প্রায় ২ লাখ ৮৭ হাজার ৬৩৬ বর্গফুট অতিরিক্ত জায়গা তৈরি হতো, যা বর্তমান চাহিদার প্রায় ৪২ দশমিক ৩০ শতাংশ পূরণ করতে পারত।
তবে প্রকল্পটি অনুমোদন না পাওয়ায় আপাতত সচিবালয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ স্থগিত থাকছে।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments