আনিছ আহম্মদ ( শেরপুর) ঝিনাইগাতী: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে নিখোঁজ হওয়ার ১৭ দিন পর বিল থেকে মো. রুবেল মিয়া (১৭) নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের কানী বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) আফরোজা নাজনীন।
নিহত রুবেল উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামের নুরুল হকের ছেলে ও পাইকুড়া এ আর পি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার এক হাত ও এক পা প্রতিবন্ধী ছিল।
পুলিশ ও নিহত রুবেলে পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মো. রুবেল মিয়া বাড়ি থেকে পাইকুড়া বাজারের উদ্দেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় রুবেলকে তার পরিবারের লোকজন বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে পাওয়া যায়নি। রুবেলের ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ ছিল। পরে গত ২৫ আগস্ট (বুধবার) তার বাবা মো. নুরুল হক ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর- ১০৩২, তারিখ-২৫.০৮.২০২১ইং।
পরে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের কানী বিলে এলাকাবাসী একটি লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবরকে দিলে পুলিশ লাশ উদ্ধার করে ও রুবেলের পরিবার লাশটি রুবেলের বলে শনাক্ত করে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে শেরপুরের সি.আই.ডি ও জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুইটি পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে কেউ তাকে হত্যা করে বিলে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments