জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক: টানা দ্বিতীয় বারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান। বৃহস্পতিবার (১০ আগস্ট) খুলনা রেঞ্জ অফিসের দিনব্যাপী ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাকে পদক দেওয়া হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জ ডিআইজি অফিস সুত্রে জানা গেছে, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা
রক্ষাসহ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়েছে। সাফল্যের ধারাবাকিতায় একই সঙ্গে দ্বিতীয় বারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল ও তৃতীয়
বারের মতো শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং এএসআইয়ের কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেলের মীর আসাদুজ্জামানকে শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও
কলারোয়া থানার এসআই মো. ফরিদ আহমেদ জুয়েল এবং এএসআই নুর মোহাম্মদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেপ্তার
অভিযান চালিয়ে সব মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এ ছাড়া জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্দশা লাঘবের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) জয়দেব চৌধুরী সহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জের অধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কর্মকর্তাবৃন্দ।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments