ডেস্ক রিপোর্ট: সপরিবারে সৌদি আরব ভ্রমণে গিয়েছেন লিওনেল মেসি। কিন্তু তার এ যাত্রা ভালো চোখে নেয়নি পিএসজি।
তাই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে ফরাসি ক্লাবটি। এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
ক্লাবের এ পরিস্থিতিতে মেসির ছুটিতে থাকা মেনে নিতে পারেননি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। স্পোর্টিং ডিরেক্টর লুইস ওকাম্পোস ও সভাপতি নাসের আল খেলাইফি। কিন্তু কাতারি বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে ছুটি আদায় করে নেন মেসি। তাই মেসির ওপর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে পিএসজি।
আগামী দুই সপ্তাহ দলের সঙ্গে কোনো অনুশীলন করা বা ম্যাচ খেলা থেকে বিরত থাকবেন তিনি৷ নিষিদ্ধ সময়ে ক্লাব থেকে কোনো পারিশ্রমিকও পাবেন না এ ফরোয়ার্ড।
আগামী দুই সপ্তাহে দুটো লিগ ম্যাচ খেলবে পিএসজি। লিগ ওয়ানে বেশ কদিন ধরেই অম্ল-মধুর সময় কাটাচ্ছে তারা। যদিও ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।
এদিকে এ নিষেধাজ্ঞার ফলে আগামী মৌসুমে পিএসজিতে নাও থাকতে পারেন মেসি। তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চলা জল্পনাকল্পনা এখন নতুন এক মোড় নিল। অনেকদিন আগে থেকেই সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, গত সোমবার দেশটিতে ভ্রমণে যান তিনি। এর দুদিন আগেই লরিয়ের কাছে ৩-১ গোলে হারে পিএসজি। সেই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন মেসি।আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments