স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী মৃৎশিল্প (টেপা পুতুল) এবং শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা। রবিবার ( ২২ জুন ) বেলা ১২ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপপরিচালক প্রদ্যোত কুমার দাস, একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা এবং কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।
মৃৎশিল্প কর্মশালা (টেপা পুতুল) প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২-২৬ জুন ২০২৫, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেবাশীষ পাল ও অসীম হালদার। ৫ দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া।
শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২-২৬ জুন ২০২৫, প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন অসিত দে ও মোহাম্মদ শোয়েব। ৫ দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান/সংগঠনের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (সংগীত ও যন্ত্র) মোনালীন আজাদ।
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments