ডেস্ক রিপোর্ট: দেশের সর্ববৃহৎ হোম লোন প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবি এইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ)সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্বারক স্বাক্ষরকরেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সরকারি কর্মচারীদের সরকারি গৃহঋণ স্কীমের আওতায় ঋণ সুবিধা প্রদান করবে। এ চুক্তির আওতায় সরকারের সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ডিবি এইচের মাধ্যমে এই বিশেষ স্কীমে গৃহ ঋণ নিতে পারবেন। বর্তমান নিয়ম অনুযায়ী, এই ঋণের সর্বোচ্চ সীমাহল ৭৫ লাখ টাকা এবং সর্বোচ্চ মেয়াদ ২০ বছর। ঋণের সুদের হার ৯%, যার মধ্যে ৫% সরকার বহন করবে এবং অবশিষ্ট অংশ গ্রাহক বহন করবেন।
বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত সচিববিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি এবং ডিবি এইচ ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নাসিমুল বাতেন তাদের নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (যা পূর্বে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল) দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান যা পরপর ১৭ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং‘ট্রিপল এ’ (অঅঅ) অর্জন করেছে এবং গত ৪ বছর ধরে কর্পোরেট সুশাসনের জন্য আইসিএসবি থেকে ‘গোল্ডঅ্যাওয়ার্ড’ পেয়েছে। ডিবিএইচ ফ্ল্যাট ক্রয়, বাড়িনির্মান, গ্রুপ কনস্ট্রাকশন, বাড়ি ক্রয় সহসকল আবাসন সুবিধার জন্য ঋণ প্রদান করে থাকে। বর্তমানে ডিবিএইচের শাখা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, গাজীপুর, সাভারে এবং নিকট ভবিষ্যতে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে ও ডিবি এইচের অফিস খোলার পরিকল্পনা আছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments