ডেস্ক রিপোর্ট: আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে ৪৮ ঘন্টার দেশব্যাপী বিএনপির শুরু।তবে, আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।আজ (১১ নভেম্বর ২০২৩) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বিবৃতি বলেন, "আগামীকাল ১২ই নভেম্বর ২০২৩, রবিবার সকাল ৬টা থেকে ১৪ ই নভেম্বর ২০২৩, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার সর্বাত্মক শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে যা যা আওতামুক্ত থাকবে :
(ক) আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের কালী/শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
(খ) গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
(গ) জরুরী সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সের চলাচল শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
(ঘ) অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।"
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments