মোংলা থেকে মো. নূর আলমঃ জাতীয় বাজেটে উপকূলে সুপেয় পানি সরবরাহ, সুন্দরবন ও পশুর নদীসহ প্রাণ-প্রকৃতি সুরক্ষা, জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব-জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবীতে ২৫ মে বুধবার বিকেলে মোংলার দক্ষিণ কাইনমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত উঠানবৈঠকে সভাপতিত্ব করেন বাপা নেত্রী কমলা সরকার। উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। উঠানবৈঠকে আরো বক্তব্য রাখেন বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, সাংবাদিক বাপা নেতা হাসিব সরদার, ইউপি সদস্য অর্পনা মল্লিক, চন্দ্রিকা মন্ডল, রোজ ইজারদার, গীতা হালদার প্রমূখ। উঠানবৈঠকে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনজনিত কারনে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় উপকূলজুড়ে তীব্র সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া অপরিকল্পিত শিল্পায়নের ফলে সুন্দরবন ও পশুর নদীর জীববৈচিত্র হুমকিতে পড়েছে। বক্তারা উপক‚লজুড়ে পরিবেশবান্ধব-জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনার জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবী জানান। একই সাথে বক্তারা উপকূলীয় উন্নয়ন বোর্ডও গঠনের দাবী জানান। উঠান বৈঠকে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে বাপা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments