মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মাদকাসক্তির অভিশাপ থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে উপজেলা জুড়ে চলছে পুলিশের বিরতিহীন সাঁড়াশি অভিযান।
এরই ধারাবাহিকতায় গত দুই দিনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:১. ফয়সাল সিকদার( ৩০), পিতা- কবির হোসেন সিকদার, সাং- বালিয়া, ০৩ নং ওয়ার্ড, উত্তর উলানিয়া ২. শামীম হাওলাদার (২৭),পিতা- মৃত আবু তাহের হাওলাদার, সাং- বালিয়া, ০৩ নং ওয়ার্ড, উত্তর উলানিয়া ৩. শহীদ বেপারী( ৩৫), পিতা- মৃত গনী বেপারী, সাং- দড়িরচর খাজুরিয়া ৪. মনির শিকদার( ৩৫),পিতা- মৃত মানিক সিকদার, সাং- অম্বিকাপুর,মেহেন্দিগঞ্জ পৌরসভা ৫. মো. জাফর শাহ (৩০),>পিতা- মৃত মাহেব হোসেন শাহ, সাং- অম্বিকাপুর,মেহেন্দিগঞ্জ পৌরসভা। সর্ব থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মেহেন্দিগঞ্জের মাটিতে কোনো মাদক কারবারি, সেবনকারী বা আশ্রয়-প্রশ্রয়দাতার ঠাঁই হবে না। আমাদের অভিযান চলমান থাকবে।”
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments