দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা সম্পর্কে চাচাত ভাই বোন।
স্থানীয়রা জানায়, হরিনগাছী পূর্বপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে নুরাইন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা (৪) দু’জন একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে গিয়ে দেখে তারা পুকুরে ডুবে ভাসমান রয়েছে। প্রতিবেশীরা শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, শনিবার সন্ধ্যার একটু আগে হরিনগাছী পূর্বপাড়া গ্রামের দুই ভাই খোদাবক্স ও মিজারুল ইসলাম ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকার লোকজন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments