চট্টগ্রাম অফিস: অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আয়োজনে চট্টগ্রাম সিটির জামালখান ওয়ার্ডের ডা. খাস্তগীর স্কুলের সম্মুখস্থ রাস্তাার পাশে ‘আনন্দে বাঁচি’ শিরোনামে স্বাস্থ্য সচেতনতামূলক সাংস্কৃতিক পরিবেশনা শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় দ্য মামার্সের শহিদুল মুরাদ, নাটকের দল সেবানিকেতন থিয়েটার, গানের দল ক্ষেপ ও জাদুকর ফয়সাল। সঞ্চালনা করেন বাচিকশিল্পী ফায়রুজ চৌধুরী।
ছুটির দিন হওয়ায় এই আয়োজন নগরবাসীর মধ্যে কৌতুহল, আনন্দ আর জিজ্ঞাসার সংমিশ্রণে দারুণ জমে উঠেছিল। অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল সামাজিক দায়বদ্ধতা থেকে স্বাস্থ্য সচেতনতামূলক এই আয়োজনটি করে। সর্বসাধারণের মাঝে হৃদরোগ সস্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করাই তাদের উদ্দেশ্য। একই সাথে পুরো বাংলাদেশের মানুষকে হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ংঢ়ড়হফড়হ.হবঃ নামের ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ সেবা ও স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন তারা।
আয়োজনে উপস্থিত শিক্ষিকা রোজি আক্তার বলেন, ‘এখানে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জেনে খুবই উপকৃত হলাম। তাদের ফ্রি পরামর্শ সেবা জনহিতকর।’
রোজি আক্তারের মত এমন অনেককেই ‘আনন্দে বাঁচি’ অনুষ্ঠানের সাথে একাত্ম হয়ে বলতে শোনা যায় ‘জীবনটাই আনন্দের, আনন্দেই বাঁচতে হবে’।
আয়োজনে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চিফ মার্কেটিং অফিসার অমিতাভু ভট্টাচার্য্য ও বিজনেস ডেভেলপমেন্ট টিমের সংশিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সামিয়াল রাইদাদ অর্ণব সবাইকে ধন্যবাদ জানান।
পুরো আয়োজনটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে মূকাভিনয় সংগঠন ‘প্যান্টোমাইম মুভমেন্ট’।
স্টাফ রিপাের্টার: একাধিক নাটকে একসঙ্গে কাজের পর এবার টিভিসিতে প্রথমবারের মতো জুটি হলেন অভিনেতা-নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী।সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনট ...
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
সব মন্তব্য
No Comments