মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশ বাঁচাতে পরিবেশ বাঁচাতে বেশী করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ শীতল হবে। আগে এতো গরম ছিলো না। দিন যতো যাচ্ছে তত গরম বাড়ছে। আমরা যদি গাছ লাগাই তাহলে পরিবেশ শান্ত হবে। গাছ লাগানো ভ‚মি কমে যাচ্ছে। একদিন এমন হবে গাছ লাগানো জায়গা প্ওায়া যাবেনা। তখন টিকে থাকা কঠিন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যেককে তিনটি করে গাছ লাগাতে হবে। ৮ জুলাই সোমবার সকালে মোংলার নারকেলতলা স্কুল চত্বরে উপক‚লীয় সংগঠন ’কোডেক’ আয়োজিত ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
সোমবার সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেক’র প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ নূর আলম শেখ, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ নাসির উদ্দিন, বিল্লাল হোসেন, কোডেক’র রাগীব আহসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় বেগম হাবিবুন নাহার এমপি আরো বলেন একটি দেশে ২৫ ভাগ বনভ‚মি থাকা দরকার। আমাদের বনভ‚মি পরিমান ১২ ভাগ। আমরা কৃষিপণ্য,ফলদ বৃক্ষ ও শাক-সবজি লাগিয়েঅ আমাদের দেশকে সবুজায়ন করতে পারি। এসব কর্মকান্ডের মাধ্যমে আমাদের দেশকে ইতিমধ্যে আমরা ২২ ভাগ সবুজায়ন করতে পেরেছি,তবে এটা স্থায়ী নয়। তিনি আরো বলেন অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা দেশ সবুজায়নে ভালো ভ‚মিকা রাখছে। সুন্দরবন উপক‚লে ’কোডেক’ সুবিধা বঞ্চিতদের উন্নয়নে এবং পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ মোংলা গড়ে তোলার জন্যে সকলের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম হাবিবুন নাহার এমপি নারিকেলতলা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও স্কুল ব্যাগ বিতরণ করেন। সবশেষে বেগম হাবিবুন নাহার এমপি স্কুল চত্বরে তিনটি গাছের চারা রোপণ করার মাধ্যমে কোডেক কর্তৃক ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সব মন্তব্য
No Comments