রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাভা গ্রামে একটি মাটির রাস্তা যেন ধান চাষের উপযোগী জমিতে রূপ নিয়েছে। রাস্তাটি সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার সালাম হাওলাদারের বাড়ির পাশ দিয়ে ৭ নম্বর ওয়ার্ড হয়ে সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রাম হয়ে বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট ব্রিজ থেকে বরিশাল-বানারীপাড়া ভায়া স্বরূপকাঠি আঞ্চলিক সড়কের সাথে এক হয়েছে। রাস্তার অপর প্রান্ত থেকে বরিশাল ও ঝালকাঠি শহরে যেতে ব্যবহার করা হয়। চলতি বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তাটি দিয়ে এলাকাবাসীকে চলাচল করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু,বৃদ্ধজন,প্রসূতি নারী,অসুস্থ রোগী ও মসজিদের মুসল্লীদের দূভোর্গের যেন শেষ নেই। যানবাহন চলাচলের তো কোন সুযোগই নেই। এ রাস্তা দিয়ে পায়ে হেটেই চলাচল করতে হয়। ফলে পা পিছলে পড়ে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। গাভা মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম গাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বানারীপাড়া ডিগ্রী কলেজ, চাখার সরকারি ফজলুল হক কলেজ,ঝালকাঠির শাহ্ মাহমুদিয়া কলেজ ও উজিরপুরের গুঠিয়া আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিবছর বর্ষা মৌসুমে ওই রাস্তাটি দিয়ে চলাচল করতে অন্তহীন দূর্ভোগ পোহাতে হয়। করোনা ভাইরাসের কারনে স্কুল কলেজ বন্ধ থাকলেও শিক্ষার্থীদের ভোগান্তি কমেনি। প্রাইভেট পড়তে যাওয়াসহ এলাকায় চলাফেরা করতে ওই রাস্তাটিই তাদের ব্যবহার করতে হয়। এছাড়া ওই রাস্তা দিয়ে রায়েরহাট বাজার,বানারীপাড়া বন্দর বাজার ও গাভা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী কেনাকাটা করতে যেতে হয় এলাকাবাসীকে। এছাড়া বরিশাল শহর,বানারীপাড়া পৌর শহর ও ঝালকাঠি শহরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য তাদের ওই রাস্তাটি ব্যবহার করতে হয়। অভিযোগ রয়েছে ওই গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের হ্যাটট্রিক বিজয়ী ইউপি সদস্য আ. সালাম হাওলাদার সরকারি টাকায় নিজ বাড়ির সামনে পুল নির্মাণ করলেও রাস্তাটি হেরিংবন কিংবা পাকা করণে তার কোন উদ্যোগ নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী এলাকাবাসীর দূর্ভোগের কথা স্বীকার করে জানান, দূর্ভোগ দূর করতে মাটির রাস্তাটি পাকাকরণের চেষ্টা চলছে। এদিকে ভূক্তভোগী এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের কাছে জনগুরুত্বপূর্ণ মাটির এ রাস্তাটি পাকা করে তাদের দীর্ঘ বছরের দূর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments