কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে নিহত ১৩ জন

প্রকাশ : 26 Aug 2021
কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে নিহত ১৩ জন

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাহিরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ১৩ জন। এ ঘটনায় নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছে এতথ্য নিশ্চত করেছে রয়টার্স।

বিভিন্ন গণমাধ্যম জানায়, বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিস্ফোরণে বেশ কয়েকজন মার্কিন ও বেসামরিক মানুষ আহত হয়েছেন।

জানাযায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) হাজারো মানুষ আফগানিস্তানের বিমানবন্দরে থেকে দেশ ত্যাগ করার জন্য জড়ো হয়। এ সময দুইটি বিস্ফোরণ হয় বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশপথ। যেখানে গত কয়েক দিন ধরে বিপুল সংখ্যক আফগান শরণার্থীর আনাগোনা ছিলো।

এদিকে বিমানবন্দরে অবস্থানরত বাংলাদেশীরা নিরাপদে আছে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

সম্পর্কিত খবর

;