সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের উদ্যোগে করোনায় স্বাস্থ্য সুরক্ষা প্রতিরোধক বুথ উদ্বোধন

প্রকাশ : 28 Jun 2021
No Image

মোঃ এমরান আলী রানা সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষ ও পথচারীদের সুরক্ষা এবং জনসচেতনতার লক্ষে নাটোরের সিংড়ায় স্থানীয় সাংসদ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে করোনায় স্বাস্থ্য সুরক্ষা প্রতিরোধক বুথ স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ২টায় সিংড়া বাসষ্ট্যান্ড ও জয়বাংলা মোড়ে দুটি বুথ স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সামিরুল ইসলাম। করোনা প্রতিরোধক এই বুথে হাত পরিস্কার সহ পুরাতন মাস্ক রেখে বিনা মুল্যে নতুন মাস্ক নেওয়ার সু-ব্যবস্থা আছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল সহ আরও অনেকে।

সম্পর্কিত খবর

;