ডেস্ক রিপোর্ট: যুব ভবনে নির্মিত হলো সর্বাধুনিক প্রযুক্তির ইয়্যুথ ডিজিটাল স্টুডিও। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নবনির্মিত এ ডিজিটাল স্টুডিও উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। চলমান করোনা পরিস্থিতির কারণে ৩০ জুন, বুধবার বিকালে অনাড়ম্বর এক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর সিনিয়র সচিব মো: আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো: আজহারুল ইসলাম খান। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ হচ্ছে যুবক যার সংখ্যা প্রায় ৫ কোটি ৩০ লক্ষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দৃঢ় ও গতিশীল নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে তাঁর গতিধারা অব্যাহত রাখা এবং মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে আমাদের এ বিশাল যুব গোষ্ঠীকে যুব শক্তিতে রূপান্তরের বিকল্প নেই। তিনি আরও বলেন, আমাদের যুবকদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যুব শক্তিতে রূপান্তরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় যুব উন্নয়ন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ডিজিটাল স্টুডিও যার অংশ।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আয়োজিত ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-এর আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত নানাবিধ ভার্চুয়াল অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে আয়োজন ও রেকর্ডিং-এর লক্ষ্যে যুব ভবনের ৬ষ্ঠ তলায় ডিজিটাল স্টুডিও নির্মাণ করা হয়। যুব প্রশিক্ষণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এই স্টুডিওতে সর্বাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণমূলক ডিজিটাল কনটেন্ট প্রস্তুত করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের ঝড়-বৃষ্টি নতুন করে জনজীবনে ভোগান্তি তৈরি করেছে। তবে এই দুর্যোগ হঠাৎ করে আসেনি—আগেই সতর্কবার্তা দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
...
স্টাফ রিপোর্টার: সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নী ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, “বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ (৮ এপ্রিল) রাত ৮ট ...
সব মন্তব্য
No Comments