লালমোহনে ২০ পিচ ইয়াবাসহ যুবক আটক

প্রকাশ : 28 Jul 2022
লালমোহনে ২০ পিচ ইয়াবাসহ যুবক আটক

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে ২০ পিচ ইয়াবাসহ মো. ইকবাল হোসেন মিঝি (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জুলাই) বিকাল সোয়া ৫ টার দিকে লালমোহন উপজেলার ধলিগৌনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চতলা গ্রামের সাদ্দামের মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. ইকবাল হোসেন মিঝি ওই গ্রামের মিঝি বাড়ির মৃত জামাল উদ্দিন মিঝির ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার ধলিগৌনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চতলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেন মিঝি নামের এক যুবককে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে লালমোহন থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

;