ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে ইসমাইল সরদার (৬০) নামের এক ব্যক্তির নামে ফুলতলা থানায় মামলা, ধর্ষক গ্রেফতার। থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামের বাসিন্দা মৃত সোরাপ সরদারের পুত্র ইসমাইল সরদার প্রতিবন্ধী কিশোরীর মাতার ধর্ম ভাই হওয়ার সুবাদে উভয়ের বাড়িতে যাতায়াত ছিলো। গত রবিবার ভিকটিম ইসমাইলের বাড়িতে বেড়াতে গেলে তাকে রানśাঘরে ঘুমাতে দেয়। পরে, রাত সাড়ে ১১ টায় ইসমাইল প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন করে। ভিকটিমের আর্ত চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে। ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, গতকাল সোমবার ভিকটিমের মাতা বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ১৮, তারিখ- ২৮/০৬/২১ ইং) দায়ের করে। পুলিশ ধর্ষক ইসমাইলকে গ্রেফতার করেছে ও ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের ঝড়-বৃষ্টি নতুন করে জনজীবনে ভোগান্তি তৈরি করেছে। তবে এই দুর্যোগ হঠাৎ করে আসেনি—আগেই সতর্কবার্তা দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
...
স্টাফ রিপোর্টার: সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নী ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, “বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ (৮ এপ্রিল) রাত ৮ট ...
সব মন্তব্য
No Comments