আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এক স্কুলছাত্রীকে অপহরণ করে তারই ফেসবুক আইডিতে ওই ছাত্রীর মুখ বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে মেয়েটির নাম উল্লেখ করে এও বলা হয়েছে, ‘খুঁজে লাভ নেই, ওকে মেরে ফেলা হয়েছে। এর জন্য দায়ী ওর বাবা-মা।’ উপজেলার নয়াবিল ইউনিয়নের বনকুড়া এলাকার বাসিন্দা ওই ভিকটিম বনকুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। ফেসবুক আইডিটি ডিঅ্যাকটিভ থাকলেও নালিতাবাড়ী বার্তা নামে একটি ফেসবুক পেজ থেকে শুক্রবার খবরটি ছড়িয়ে পড়ে।
ওই স্কুলছাত্রীর স্বজনরা জানান, গত রোববার সকাল ১০টার দিকে কেউ একজন মেয়েটির মায়ের মুঠোফোনে কল করে সংসদ সদস্যের ফান্ড থেকে টাকা দেওয়ার কথা বলে তাকে স্কুলে ডেকে আনে। এরপরই অপহরণ করা হয় মেয়েটিকে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি জিডি করেছেন ভিকটিম স্কুলছাত্রীর বাবা।
এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর ফেসবুক আইডি থেকেই তার মুখ বাঁধা একটি ছবি পোস্ট করা হয় মঙ্গলবার রাতে। কিছুক্ষণ পর ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়।
ভুক্তভোগী মেয়েটির ভাই গাজীপুরের এক গার্মেন্টসকর্মী বলেন, ‘কয়েকদিন আগে গাজীপুরের বাসিন্দা মেহেদী নামে একজন মুঠোফোনে কল করে আমাকে বলেন- আপনার বোনের সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। তারপর আমরা ঘনিষ্ঠ হয়ে গেছি। আপনার বোন আমার মায়ের সঙ্গে অনেক কথা বলেছে। এখন আপনার বোন অন্যের সঙ্গে সম্পর্ক করেছে বলে শুনেছি। এটা কিন্তু ভাল হচ্ছে না।’ সে আরও জানায়, ‘আমাকে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেই একই নম্বর থেকে আমার মাকে ফোন করে ওইদিন আমার বোনকে স্কুলে ডেকে নেওয়া হয়। এরপরই আমার বোনকে অপহরণ করা হয়েছে।’
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘আমরা মেয়েটির মুখবাঁধা ছবিটি পেয়েছি। মেয়েটির মোবাইল সিডিআর পরীক্ষা করেছি। এতে জানা গেছে মেয়েটি গাজিপুরেই থাকত এবং তখন থেকেই একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’ তিনি আরও জানান, ইতিমধ্যেই ছেলেটির পরিচয় সনাক্ত করা হয়েছে। পুলিশের একটি টিম গাজিপুরে আছে। শিঘ্রই তাকে গ্রেফতার ও মেয়েটিকে উদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গাভীর করুন মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে বিদ্যুৎস্পৃষ্টে গ ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬-বিজিবি)র পৃথক দুটি অভিযানে পৌনে পাচ লক্ষ টাকা মূল্যমান ৫ টি অবৈধ ভারতীয় গরু আটক করা হয়েছে।
মঙ্গলবার ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে গ্যারেজের ভিতর থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ ...
সব মন্তব্য
No Comments