নাহিদ মিথুন (নীলফামারী) জলঢাকা প্রতিনিধিঃ আগামী ২০২১-২০২২ অর্থ বছরকে সামনে রেখে ৫৫ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭ শত ১৪ টাকার বাজেট ঘোষনা করেছে জলঢাকা পৌরসভা। সরকারের রাজস্ব আয়কে গুরুত্ব দিয়ে এই বাজেট ঘোষনা করা হয়েছে বলে জানান পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
বুধবার বিকালে পৌরসভার সভা কক্ষে আয়-ব্যায়ের হিসাব তুলে ধরে বাজেট পরবর্তী আলোচনা সভায় অংশ নেন তিনি। এসময় ১৩ লক্ষ ৬৯ হাজার ৭শত ১৪ টাকা উদ্ধত্ত রেখে বাজেট ঘোষণা করেন তিনি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত, উপজেলা জাতিয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, মটর শ্রমিকের সভাপতি আব্দুল মজিদ, পৌর সচিব আশরাফুজ্জামান, প্যানেল মেয়র রঞ্জিত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কর্মকর্তা রউফুল আলম। জলঢাকা পৌরসভার আয়োজনে বাজেট সভায় উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তি, কাউন্সিলর ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের ঝড়-বৃষ্টি নতুন করে জনজীবনে ভোগান্তি তৈরি করেছে। তবে এই দুর্যোগ হঠাৎ করে আসেনি—আগেই সতর্কবার্তা দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
...
স্টাফ রিপোর্টার: সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নী ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, “বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ (৮ এপ্রিল) রাত ৮ট ...
সব মন্তব্য
No Comments