ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ১০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত বাজেট অধিবেশন অনুষ্ঠানে পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে— ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা। আর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার টাকা। সমাপনি স্থিতি ৩ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।
বাজেটে আয়ের খাত ধরা হয়েছে পৌরকর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা, পৌর সম্পত্তির ভাড়া, পৌর পানি সরবরাহ শাখা ও বাণিজ্যিক বাজারের সেলামি ইত্যাদি।
এছাড়া প্রস্তাবিত বাজেটে ব্যয়ের খাত হিসেবে পৌরভবন নির্মাণ, সাধারণ সংস্থাপন, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, বাণিজ্যিক বাজার নির্মাণ, জলবায়ু পরিবর্তন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণসহ বেশ কিছু খাত উল্লেখ করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি ছিলেন— ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস এবং প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গাভীর করুন মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে বিদ্যুৎস্পৃষ্টে গ ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬-বিজিবি)র পৃথক দুটি অভিযানে পৌনে পাচ লক্ষ টাকা মূল্যমান ৫ টি অবৈধ ভারতীয় গরু আটক করা হয়েছে।
মঙ্গলবার ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে গ্যারেজের ভিতর থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ ...
সব মন্তব্য
No Comments