রাজশাহী অফিস: পাবনা সদর থানার শালগাড়ীয়া প্লাস্টিক মোড় এলাকার বহুল আলোচিত শাহজাহান অপহরণ, হত্যা ও লাশ গুমের মামলার হত্যাকান্ডের সরাসরি জড়িত আরও এক দম্পতিকে গ্রেফতার করেছে পাবনা পিবিআই। গ্রেফতারকৃতরা হলেন মোঃ কাসেম মন্ডল (৫০) ও তার স্ত্রী মোছাঃ শিউলি বেগম (৪২)। তাদের বাড়ি পাবনার গঙ্গারামপুর এলাকায় । তাদেরকে পিবিআই পাবনার ফরিদপুর থানাধীন ধানুয়াঘাটা বাজার এলাকা হতে গত ১৩ জুন সকাল ১০টায় গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অত্র মামলায় মোট ৫ আসামীর সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম পাাবনা পিবিআই।
গত ৩১ মার্চ শাহজাহান আলী (৪০) পাবনা শহরে শালগাড়ীয়া প্লাস্টিক মোড় থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে শাহজাহানের পরিবার গত ১ এপ্রিল পাবনা সদর থানায় একটি নিখোঁজ জিডি করে। এরপর গত ৫ এপ্রিল দুপুরে বস্তাবন্দি একটি লাশ আটঘরিয়া থানাধীন গঙ্গারামপুর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন গ্রেফতারকৃত আসামী মোঃ কাসেম এর বসতবাড়ীর টয়লেটের সেফটি ট্যাংকের ভিতর হতে উদ্ধার করে থানা পুলিশ। সংবাদ পেয়ে শাহজাহানের পরিবারের লোকজন উক্ত লাশ শাহজাহানের বলে দাবী করে। এ বিষয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভিকটিমের ভাই মোঃ আব্দুল গফুর পাবনা সদর থানায় হত্যা মামলা করেন । মামলা নং ১৫, তারিখ-০৭/০৪/২০২১ খ্রিঃ, ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।
পাবনা পিবিআই ঘটনার তদন্ত করে মুল রহস্য ইদঘাটন করেন।
স্টাফ রিপোর্টার: বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আজ সকালে রাজধান ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে আজ সংসদ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্র ...
স্টাফ রিপোর্টার: বুধবার (২৫ চৈত্র ১৪৩২) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বৈঠক সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে নির্ধারিত দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বপূর্ণ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাতে হঠাৎ ধুলিঝড়ের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া পূর্বাভাসের পরপরই নগরীর বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়াসহ ধুলিঝড় শুরু হয়, যা প ...
সব মন্তব্য
No Comments