নাটোরের বাগাতিপাড়ায় বালি ভর্তি ট্রাক উল্টে শ্রমিক নিহত

প্রকাশ : 15 Jun 2021
No Image

তিতাস, বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর এলাকায় মঙ্গলবার ভোর রাতে বালি ভর্তি ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক বিদ্যুৎ হাসান (২৫) পার্শ্ববর্তি বাঘা উপজেলার উত্তর মিলকিপাড়া গ্রামের মাসুদ হাসানের ছেলে । স্থানীয়দের ধারণা ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে এই দূর্ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে থাকা বৃদ্ধা শ্রী বিমলা(৭৫) শয়ন ঘরে প্রবেশ করায় বৃদ্ধা আহত হয়েছেন এবং ঘটনাস্থলেই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ শ্রমিকের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোরে সদর হাসপাতালে প্রেরন করেছেন। এছাড়া আহত বিমলাকে নেয়া হয়েছে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সম্পর্কিত খবর

;