মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

প্রকাশ : 21 Aug 2021
No Image

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। পূর্ববর্তী সরকারের পতনের পর “সংবিধান অনুযায়ী” মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহ শুক্রবার বিশিষ্ট এই রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে এই নিয়োগের ঘোষণা দিয়ে বলা হয়, ইসমাইল সাবরি সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন পেয়েছেন।

সম্পর্কিত খবর

;