ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের একদিন পর বিল থেকে হোসাইন মিয়া (৭) ও মোরসালিন (৬) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইলার বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত হোসাইন মিয়া ডালপা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও মোরসালিন একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে।
শিশুদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার সকালে নাজাতের বাড়ির হোসাইন ও মোরসালিন গ্রামের অন্যান্য শিশুদের সাথে বাড়ির কাছে বিলের পাশে খেলতে যায়। এরপর তারা বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
মঙ্গলবার সকাল ৬টার দিকে কোইল¬ার বিলে ওই দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
বিজয়নগর থানার চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের ঝড়-বৃষ্টি নতুন করে জনজীবনে ভোগান্তি তৈরি করেছে। তবে এই দুর্যোগ হঠাৎ করে আসেনি—আগেই সতর্কবার্তা দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
...
স্টাফ রিপোর্টার: সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নী ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, “বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ (৮ এপ্রিল) রাত ৮ট ...
সব মন্তব্য
No Comments