ডেস্ক রিপোর্ট: গায়ের সঙ্গে সেঁটে থাকা পোশাক পরার ‘অপরাধে’ আফগানিস্তানে তালিবানের গুলিতে প্রাণ গেল নাজনিন নামে এক নারীর।
বাড়ির কোনও পুরুষ সদস্যকে সঙ্গে না নিয়ে একা রাস্তায় বেরিয়েছিলেন ওই নারী, যা তালিবানের কাছে ‘গুরু অপরাধ’। তাই দিনের বেলা প্রকাশ্য রাস্তায় ওই নারীকে গুলি করে খুন করেছে তারা।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে এই ঘটনা ঘটেছে। আমেরিকা এবং আফগান সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা রেডিয়ো আজাদির একটি রিপোর্টে বলা হয়েছে, মাজার শরিফ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন নাজনিন। গাড়িতে উঠতে যাবেন, তখনই তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বোরখা পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তাই তার পোশাক গায়ে সেঁটে ছিল, নাকি ঢিলেঢালা পোশাক পরেছিলেন তিনি, তা দেখে বোঝার উপায় ছিল না। কোনও পুরুষ সদস্য ছাড়া একা বেরিয়েছিলেন বলেই তাকে খুন করেছে তালিবান।
তালিবান যদিও নাজনিনকে খুনের কথা অস্বীকার করেছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার দখল নেওয়ার পর থেকেই মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করছে তালিবান।
মহিলাদের বাড়ির বাইরে গিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে তারা। পুরুষ সঙ্গী ছাড়া বাড়ির বাইরে নারীরা পা রাখতে পারবেন না বলে ফরমানও জারি করা হয়েছে।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: একটানা ৬২ দিনের তীব্র সংঘাতের পর মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ফিরতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা আনুষ্ঠানিকভাবে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক বক্তব্যে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়সীমা ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। ইউক্রেনীয় পক্ষের দাবি, বাল্টিক সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ তেল বন্দর ও দেশের অভ্যন্তরের একটি বড় শোধনাগ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রবিবার (৫ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কা ...
সব মন্তব্য
No Comments