স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ আজকে বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভেটের অধিকার কেড়ে নিয়েছে। তাই জনগণের অধিকার ফিরে পাবার জন্য জনগণকেই আজ মাঠে নামতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাতীদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, ওবায়দুল কাদের নিজে কালো চশমা পড়ে বক্তব্য দিয়ে বলেন বিএনপি নাকি কালো চশমা পড়ে আছে, কিছু দেখে না। আসলে জনবিচ্ছিন্ন হলে যা হয়। তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এরজন্য জনগণের সুখ-দুঃখ নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। তীব্র তাপদাহ এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। সেটি নিয়েও সরকারের মন্ত্রীরা বিদ্রূপ করছেন।
তিনি বলেন, পুলিশ-র্যাব দিয়ে বিরেধীদলের আন্দোলনকে দমন করা হচ্ছে। আর ওবাদুল কাদের বলেন বিএনপি কোনো আন্দোলন করতে পারে না। রাস্তায় মিছিল-সমাবেশ করতে দেন না। পুলিশ দিয়ে গুলি করেন। কোনো সভা-সমাবেশ ছাড়াই দেওয়া হচ্ছে গাইবি মামলা। এই ধরনের মিথ্যাচার তারাই করতে পারেন যাদের দেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা নেই।
তিনি বলেন, উন্নয়নের নামে চুরি, বাটপারি এবং লুটপাট করার পরও আপনারা (সরকার) যদি মনে করেন আপনাদের জনসমর্থন আছে তাহলে পুলিশ আর র্যাব ছাড়া মাঠে আসেন, তখন দেখবো জনগণ কার পক্ষে অবস্থান নেয়। আপনি (ওবায়দুল কাদের) নিজেই স্বীকার করেছেন আওয়ামী লীগের পতন হলে একরাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে।
তাতীদলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব কাজী রেজাউল করিম রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তাতীদলের আহবায়ক আবুল কালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments