ডেস্ক রিপোর্ট: নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাবিক কল্যান তহবিল ও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন, নিয়োগপত্র-পরিচয়পত্র-সার্ভিসবুক প্রদানের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন এবং কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা নির্ধারণ, সকল মালিক সমিতিসমূহকে এক প্লাটফর্মে এনে এককেন্দ্রীক সিরিয়াল মেনে চট্টগ্রাম বন্দরসহ সকল বন্দর থেকে পণ্য পরিবহনে সমতা বিধান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিংপাস, হলদিয়া পোর্টের লোডিং পয়েন্টে ড্রেজিংসহ ভারতীয় সীমানায় নদীর নাব্যতা রক্ষা ও নৌশ্রমিকদের নিরাপত্তা বিধান, অভিযান-১০ লঞ্চের ৪জন মাস্টার-ড্রাইভারের সনদের বাতিল আদেশ প্রত্যাহার, চট্টগ্রাম চরপাড়া-জালিয়াপাড়া পর্যন্ত নাবিকদের নিরাপদে উঠানামার জন্য কমপক্ষে ৫টি ইজারামুক্ত ঘাট ও মেরিন ড্রাইভ ওয়ের উপর চরপাড়া ও জালিয়াপাড়া এলাকায় ২টি ফুটওভার ব্রিজ স্থাপন, চট্টগ্রাম কারাগারে আটক এম.ভি. সী লাইন-৩ জাহাজের নিরপরাধ শ্রমিকদের নিঃশর্ত মুক্তিসহ নৌশ্রমিক ও শিল্প রক্ষার ১১ দফা দাবি আদায়ে আগামী ৪ মার্চ সোমবার দিবাগত রাত ১২:০১ মিনিট থেকে পণ্যবাহী-তৈলবাহী-বালুবাহী-যাত্রীবাহীসহ সকল প্রকার নৌযানে কর্মরত শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আজ ০৩ মার্চ রবিবার সময়: সকাল ১১:৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন মাধ্যমে উক্ত কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেনবাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর সভাপতি জনাব মোঃ শাহ আলম ও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর সহ-সভাপতি ও বাংলাদেশলাইটারেজ শ্রমিক ইউনিয়নেরসাধারণ সম্পাদক আফসার চৌধুরী, যুগ্ম সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন,আবু সাইদ ড্রাইভার, প্রকাশ দত্ত,বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা নদী শাখার সভাপতি মোঃ কামাল হোসেন ড্রাইভার, কার্যকরি সদস্য মোঃ মানিক শরিফ,বাল্কহেড শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনেরআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নিজামুল ইসলাম মাস্টার, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আজিজুল হক মাস্টার, সহ-সভাপতি অবদুর রহিম তোফা, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মামুন হোসেন মাস্টার বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাঘাবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম মাস্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন হোসেনদী শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মানিক ড্রাইভার প্রমূখ।
লিখিত বক্তব্য পাঠ শেষে আগত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমসহ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments