ডেস্ক রিপোর্ট: চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান (ডিসিএম) হুয়ালং ইয়ান আজ বলেছেন, চীনা টিকা উৎপাদন গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) কোম্পানিগুলো এখানে যৌথ উদ্যোগে চীনা টিকা উৎপাদনের জন্য বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।
তিনি আজ তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, চীনা টিকা গবেষণা ও উন্নয়ন কোম্পানিগুলো বাংলাদেশে ভবিষ্যতে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের জন্য বাংলাদেশী অংশীদারদের সঙ্গে কাজ করছে।
হুয়ালং ইয়ান বলেন, চীন অনেক উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়ন কর্মকা-ের পাশাপাশি সহযোগিতামূলক উৎপাদন চালিয়েছে এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট বিদেশী কোম্পানিগুলোকে সহযোগিতা দিয়েছে।
তিনি আরো বলেন, চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশকে টিকা সরবরাহ করেছে এবং কোভাক্সকে ১০ মিলিয়ন ডোজ টিকার প্রথম ব্যাচ সরবরাহ করবে।
তিনি বলেন, চীনা টিকাগুলোই হচ্ছে অনেক উন্নয়নশীল দেশে প্রাপ্ত টিকার প্রথম ব্যাচ।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments