ডেস্ক রিপোর্ট: জাতীয় বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ ২৬ জুন ২০২৪ সকাল ১১:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চারণের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কবি কামরুজ্জামান ভূইয়া, বিপুল চন্দ্র দাস, জসিম, উদ্দিন প্রদীপ সরকার। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন ও সমাজাতন্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ।
নেতৃবৃন্দ বলেন, আগামী ৩০ জুন ২০২৪ জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাশ হবে। এই বাজেটে প্রতিরক্ষা খাতসহ অনুৎপাদনশীল খাতে বরাদ্দ যেমন বেড়েছে, আবার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতিসহ উৎপাদনশীল খাতগুলোতে বরাবরের মতো এবারও বাজেট কমেছে। সংস্কৃতি খাতে বরাদ্দ করেছে শুন্য দশমিক শুন্য নয় শতাংশের কিছু বেশি। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এখাতে কমপক্ষে ১ শতাংশ বরাদ্দ করা দরকার। সরকার একদিকে জঙ্গী দমনের জন্য সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর কথা বলছে এবং নিজেকে সংস্কৃতি বান্ধব বলছে আরেকদিকে প্রয়োজনমত বরাদ্দ সংস্কৃতি খাতে করছে না। এতে সরকারের দ্বিচারিতা প্রকাশ পায়।
নেতৃবৃন্দ আরও বলেন, যুব সমাজকে কিশোর গ্যাং ও মাদক থেকে মুক্ত করতে হলে সাংস্কৃতিক কর্মকাÐ বাড়াতে হবে। উপজেলা পর্যায়ে গণগ্রন্থাগার গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডে সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তুলতে হবে। যেখানে থাকবে গ্রন্থাগার, প্রেক্ষাগৃহ, নাট্যশালা, সাহিত্য-সংগীত ও নৃত্যের জন্য আলাদা মঞ্চ। প্রতি জেলায় চারুকলা প্রদর্শনীর জন্য আর্ট গ্যালারি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্রের জন্য মিনি অডিটোরিয়ামসহ লোক সংস্কৃতি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে। এর জন্য দরকার জাতীয় বাজেটের ন্যূনতম ১ শতাংশ বরাদ্দ।
নেতৃবৃন্দ বরাদ্দকৃত অর্থ সুষ্ঠু ব্যবস্থাপনারও দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments