কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: দেলোয়ার হোসেন। সে পেশায় একজন দিনমজুর। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি এলাকায় একটি ঝুপড়ি ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। ঘটনা ২০১৮ সাল। সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় মিছিলে অংশ নেয় দিনমজুর আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন। এসময় কতিপয় যুবক তাকে মারধর করে। সম্প্রতি তার নিজস্ব ফেসবুকে মর্মস্পশী দুঃখের কথা তুলে ধরেন। বিষয়টি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি গোচর হয়। তাৎক্ষনিক তথ্যমন্ত্রীর মাধ্যমে অসহায় দেলোয়ারের খোঁজ খবর নেন। পরে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মহিব্বুর রহমানের মাধ্যমে তাকে নগদ এক লাখ টাকা প্রদান করেন প্রধান মন্ত্রী।
প্রধান মন্ত্রীর সহায়তার টাকা হাতে পেয়ে আবেগে আপ্লত হয়ে দেলোয়ার হোসেন কান্নাজড়িত কন্ডে বলেন, দিনমজুরি টাকা জমা করে দলের জন্য পোষ্টার, লিফলেট করেছেন এক সময়। কিন্তু দল যেদিন ক্ষমতায় এল অজ্ঞাত কতিপয় যুবক তাকে মারধর করেছে। কষ্টে দলের কার্যক্রমে আর অংশ নেইনি। পরিবার নিয়েও আছে কষ্টে। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু দখল হতে চলছিলো। বাধ্য হয়ে নিজের কষ্টের কথা ফেসবুকে বলেছি। কিন্তু কল্পনাও করিনি প্রধানমন্ত্রী আমার কথা শুনবেন। যতোদিন বেঁচে থাকবো প্রধানমন্ত্রী জন্য দোয়া করবো। তাঁর জন্য জীবনের শেষ লগ্নে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।
সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেন, তথ্য মন্ত্রীর মাধ্যমে তিনি দেলোয়ারের দুঃখের কথা জানতে পারেন। তথ্য মন্ত্রী প্রধানমন্ত্রীর সহায়তার এক লাখ টাকা তাকে দেন দেলোয়ারকে পৌছে দিতে। সংসদ সদস্য বলেন, দেলোয়ার একনিষ্ঠ আওয়ামীলীগ কর্মী। কিন্তু তার এ দুঃখের কথা চার বছরেও তাকে জানায়নি। তথ্য মন্ত্রীর কাছ থেকে দেলোয়ারের খবর জানতে পেরে দ্রুত কলাপাড়ায় এসে তার বাসায় ছুটে যান এবং সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। দেলোয়ারের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর সহায়তা।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments