ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯৪ বোতল ফেনসিডিল এবং ৩৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার টাকাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল রবিবার সকালে ও শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে জেলার আখাউড়া উপজেলা ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি মোটর সাইকেল, একটি প্রাইভেটকার ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। রোববার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিলøা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর গ্রামের মোঃ আমজাদ হোসেন-(২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের মোঃ সবুজ মিয়া-(২০), আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের মোঃ রামিম-(২৮), মানিকগঞ্জ জেলার সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃ বাবু মোলøা-(২৯), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামের মোঃ ইউসুফ আলী-(৩৩), বিজয়নগর উপজেলার মেরাসানি গ্রামের জাহেদুল ইসলাম-(২৯) ও একই উপজেলার চাউড়া গ্রামের কাউছার মিয়া-(২৯)।
র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে আশুগঞ্জে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আমজাদ হোসেন, সবুজ মিয়া ও মোঃ রামিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। রবিবার দুপুরে অপর অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু মোলøা ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
অপর দিকে গত শনিবার রাতে বিজয়নগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জাহেদুল ইসলাম ও কাউছার মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিজয়নগর ও আখাউড়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments