ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদীতে বিভিন্ন এলাকায় মাছ শিকারের সময় ৬টি জেলে ট্রলারে গনডাকাতির ঘটনা ঘটেছে। বিভিন্ন মালামাল, মাছ ও জালসহ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল। পরে এক লাখ ঢাকা মুক্তিপণ নিয়ে অপহৃত ৫ জেলেদের ছেড়ে দেয়া হয়।
সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার শশীগঞ্জ সুইচঘাট এলাকার মৎস্য আড়ৎদার মোঃ আলমগীর দর্জি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে জেলে ট্রলারে গনডাকাতি ও অপহরণের কথা শুনে চারদিকে খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হই। পরে আমরা তজুমদ্দিন থানায় জানিয়েছি।
আড়ৎদার মোঃ আলমগীর দর্জি জানান, প্রতিদিনের মতো রোববার (১১ জুলাই) রাত ১১টার দিকে জেলেরা ভোলার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মাঝা-মাঝি মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মাছ শিকার করছিলেন। গভীর রাতে একটি ট্রলার নিয়ে ১২-১৫ জন ডাকাতদল অস্ত্র নিয়ে মনপুরা উপজেলার তিনটি ও তজুমদ্দিন উপজেলার তিনটি ট্রলারের হামলা চালিয়ে জেলেদের মারধর করে মাছ, জাল, সোলার প্যানেল, ব্যাটারি, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাকদল ৫টি জেলে ট্রলার থেকে মাকসুদ মাঝি (৩৬), শফি উদ্দিন মাঝি (৪০), নকিব মাঝি (৪২), রুবেল মাঝি (৩৫) ও হারুন মাঝিকে (৩৮) চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ডাকাতরা অপহৃত জেলেদের পরিবারের সদস্যদের কাছে ফোন করে ২০ হাজার করে মোট ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এবং মুক্তিপণের টাকা পাওয়ার পর সোমবার (১২ জুলাই) সকালে বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু এলাকায় নিয়ে তাদের ছেড়ে দেয় ডাকাতদল।
জেলে ও আড়ৎদার সমিতির নেতৃবৃন্দ জানান, ঈদকে সামনে রেখে মেঘনায় কয়েকটি ডাকাতদল ডাকাতির প্র¯Íুতি নিচ্ছেন। যে কারণে জেলে ও মৎস্য আড়ৎদাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। আগামী ঈদ পর্যন্ত জেলেদের মেঘনায় মাছ ধরা অবাধ করতে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির আহব্বান জানান তারা।
তজুমদ্দিন থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জিয়াউর হক জানান, বিষয়টি আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ করেনি কেউ। তবে আমরা বিষয়টি তদন্ত কওে দেখছি।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments