চট্টগ্রাম অফিস: আজ থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে আজ (১ ফেব্রুয়ারি) থেকে আগামী ৯ মাস কোন পর্যটক যেতে পাবেন না। এ সময় সেন্টমার্টিনে জাহাজ চলাচলও বন্ধ থাকবে। সরকারি বিধিনিষেধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করছে স্থানীয় প্রশাসন। এরআগে গত ডিসেম্বরে সেন্টমার্টিন পর্যটক যাতায়াতে নিবন্ধনের নিয়ম চালু করে যাতায়াত সীসিত করা হয়।
জানাগেছে, পর্যটক যাপতায়াত বন্ধ থাকাকালীন সময়ে দ্বীপটি সুরক্ষায় মাসব্যাপী কর্মসুচি নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই কর্মসুচিতে দ্বীপটিকে কয়েক ভাগে ভাগ বিভক্ত হয়ে প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিস্কারে অভিযান চালানো হবে।এছাড়াও বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো জমির উদ্দিন বলেন, পহেলা ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এরপর সেন্টমান্টিনে যাচ্ছে কিনি নজরদারিতে রাখা হচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সেন্টমার্টিন দ্বীপে সুরক্ষার কর্মসুচি নেয়া হয়েছে, তা ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পর্যটক যাতায়াত বন্ধের কারনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টি ভেবে দেখা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়।
সর্বশেষ ২০২৩ সালের ৪ জানুয়ারি বন্য প্রাণী আইন অনুযায়ী, সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিরোমিটার এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments