সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ নিখোঁজের ২ দিন পর জামালপুরের সরিষাবাড়ীতে হাঁস ব্যবসায়ী লতিফুর রহমানের (৬০) মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচে সূবর্ণখালি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়,গত ২৬ জানুয়ারি (বুধবার) দুপুর ২ টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সুবর্ণখালী নদীর বয়ড়া ব্রিজ এলাকায় নিখোঁজ হন তিনি। তিনি সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লতিফুর রহমান উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাঁস-মুরগি কেনাবেচা করে আসছেন। বুধবার বয়ড়া হাটের দিন কিছু হাঁস কিনে ব্রিজের ওপর বসেছিলেন। এ সময় একটি হাঁস ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়। হাঁসটিকে ধরার জন্য তিনিও পানিতে নেমে পড়েন। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
স্থানীয়রা জানান,ফায়ার সার্ভিস ও ডুবুরির দল গত বুধবার প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। পরে তারা নিখোঁজের কুল-কিনারা না করতে পেরে চলে যায়। আজ সকাল ৮টায় স্থানীয় কিছু জেলে নদীতে কারেন্ট জাল ফেলে মাছ ধরার সময় তাকে খুঁজে পান।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments