মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকা-১৯( সাভার - আশুলিয়া) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি।রবিবার বিকালে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ মার্কার পক্ষে এই প্রচারণা করেন তিনি।এ সময় সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হয়। প্রচারণায় কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিতি নিয়ে একটি বিরাট র্যালি বের হয়।বিএনপি নেতা অভির নেতৃত্বে নির্বাচনী র্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন এলাকা হয়ে সাভার মডেল থানার সামনে শেষ হয়।
এ সময় দেয়া বক্তব্যে বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন, বিগত ১৭ বছর যারা ভোট দিতে পারেননি এবার তারা সুন্দরভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমরা আশাবাদী বিএনপির প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবে সাভারের সাধারণ জনগণ। ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। সেই সরকার হবে জনবান্ধব এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments